1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চার চুরির
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চার চুরির মামলা

মাহফুজুর রহমান সাইমন 
  • প্রকাশ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে একযোগে চারটি চুরির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে।

আদালতে দায়ের করা মামলার সূত্রে জানা যায়, কয়রাকুড়ি গ্রামের মৃত ওয়াজেদ মাস্টারের ছেলে মো. আরিফ হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই সন্তানের জননী লাকী আক্তারের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, আরিফ বিভিন্ন অজুহাতে ওই নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

প্রায় এক মাস আগে লাকীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করে আরিফ। রাজি না হওয়ায় মানসম্মান নষ্ট করার হুমকি দিয়ে তার কাছ থেকে দুই ধাপে এক লাখ টাকা আদায় করেন। এরপর চলতি বছরের ২১ আগস্ট রাত সাড়ে বারোটার দিকে আরিফ লাকীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় লাকীর স্বামী টের পেয়ে হাতেনাতে ধরলেও আরিফ পালিয়ে যায় এবং তার পায়ের স্যান্ডেল ফেলে রেখে যায়।

এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। তবে ১২ দিন পেরিয়ে গেলেও তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন কোনো ব্যবস্থা নেননি। ফলে ভুক্তভোগী ৭ সেপ্টেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (মোকদ্দমা নম্বর-২৩৫/২৫) দায়ের করতে বাধ্য হন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ দেন।

এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আরিফ তার স্ত্রী উম্মে হানী, আত্মীয় সুমি বেগম, জোস্না আক্তার ও নাছিমা বেগমকে পৃথক বাদী বানিয়ে লাকীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় চারটি চুরির মামলা দায়ের করেন।

এ বিষয়ে আরিফ জানান, “আমার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা প্রত্যাহার করলে আমিও চুরির মামলা প্রত্যাহার করে নেবো।”

অন্যদিকে ভুক্তভোগী লাকী আক্তার অভিযোগ করে বলেন, “ধর্ষণের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে সাজানো চুরির মামলা দেয়া হয়েছে। আরিফ ও তার পরিবার আমাকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park