1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

চকরিয়ায় মিথ্যা মামলায়  ফাঁসানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এ.এম.আইয়ুব
  • প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় রাতে মাছের ঘের নিয়ে বিরোধের ঘটনায় ডাকাত দলের গুলাগুলিতে শেকাব উদ্দিন নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় একটি গ্রুপ এলাকার নিরহ মানুষদেরকে মিথ্যা  মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগষ্ট)  বিকাল ৫ টার সময় চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর বাজার এলাকায় উপরোক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া বলেন, একটি গ্রুপ এ হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে প্রতিহিংসামূলক ভিত্তিহীন মিথ্যা  মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করছে। আমরা এ ঘটনার সাথে জড়িত না। এছাড়া আমার ছেলেদেরকে ও আত্নীয় স্বজনদেরকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ। 

তিনি আরো বলেন, মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সে বিরোধের কারণে রাতে দুই পক্ষের মধ্যে গুলাগুলি হয়। সে গুলাগুলিতে সেকাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখানে আমাদেরকে জড়িয়ে  মামলার ভয় দেখিয়ে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। এছাড়া নিহত শেকাব উদ্দিন হত্যা মামলা আসামী। কারণ, তারা সবসময় দখল বেদখল কাজে জড়িত থাকে। সুতরাং আমাদের মত নিরহ মানুষদের সুপরিকল্পিতভাবে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার বিচার এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দেশব্যাপীকে দিলাম।

চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী আহমদ বলেন, আমি একজন ঠিকাদার ও ব্যবসায়ী।  আমাকে ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।  আমি এসব ঘটনার বিষয়ে জানিও না।  একটি গ্রুপ আমাকে এসব মিথ্যা মামলায় জড়িয়ে অপবাদ দেওয়ার জন্য ওতোপ্রোতো ভাবে লেগে আছে।  আমি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

এছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।  তাদের একটা দাবি হচ্ছে নিরহ মানুষদেরকে হত্যা মামলায় আসামি না করার জন্য। এছাড়া বক্তাগণ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার দাবি করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park