1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাঁঠালিয়ায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা শ্রমজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা

কাঁঠালিয়ায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আওরাবুনিয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শৌলজালিয়া, কাঁঠালিয়া সদর, আমুয়া, পাটিখালঘাটা, চেচরীরামপুর হয়ে বীণাপাণি বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পথে কচুয়া বাজার, কাঁঠালিয়া সদর বাসস্ট্যান্ড, আমুয়া বন্দর, পাটিখালঘাটার মরিচবুনিয়া বাজার, চেচরীরামপুর ও বীণাপাণি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা গোলাম আজম সৈকত, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, নিউইয়র্ক দক্ষিণ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোভাযাত্রা ও পথসভায় শত শত মোটরসাইকেলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park