যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জামালপুর শহরে পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মহান মে দিবস উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী সমাবেশ।
১লা মে শুক্রবার জেলা প্রশাসন, জামালপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুর-এর আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমকেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ,, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বিভিন্ন পেশাজীবী সংগঠনের শ্রমিকনেতাসহ প্রমুখ
অপরদিকে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এড, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজীব খান, উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রধান অতিথির বক্তব্যে এড, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে উন্নত বাংলাদেশ। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও বলেন, “মহান মে দিবস আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এ দিবসের চেতনা ধারণ করে শ্রমিকবান্ধব সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় অন্যান্য বক্তারাও শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে জামালপুর সদর উপজেলাসহ ৭টি উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক দলসহ পৃথক কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে ছিল র্্যালী, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ।