1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গাজীপুরের শ্রীপুরে ১১বছরের  শিশুকে ভিডিও প্রকাশের  ভয় দেখিয়ে  দলবদ্ধ ধর্ষণ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

গাজীপুরের শ্রীপুরে ১১বছরের  শিশুকে ভিডিও প্রকাশের  ভয় দেখিয়ে  দলবদ্ধ ধর্ষণ

উসমান গনি
  • প্রকাশ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে ১১বছরের  শিশুকে দলবদ্ধ ধর্ষনের পর ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে বার বার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে 

ঘটনাটি ঘটেছে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মড়লপাড়া গ্রামে। ভুক্তভোগী শিশুর পিতা শনিবার (৯ আগস্ট) বিকালে চারজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন- মড়লপাড়া গ্রামের শামসুল হুদার ছেলে শফিকুল ইসলাম হায়দার, মৃত সামসুদ্দিন মড়লের ছেলে জসীম উদ্দীন (৩০), মো. রুবেল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৫) ও ইসমাইল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০)। এদের মধ্যে বাবুল মিয়া শিশুটির চাচাতো ভাই ও শফিকুল ইসলাম হায়দার তার কাকা।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির কারণে একটি দোকানে আশ্রয় নেয় সে। সেখানে অভিযুক্তরা কোল্ড ড্রিংকে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে তাকে পান করায়। অজ্ঞান অবস্থায় তাকে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে শিশুটিকে একাধিকবার গণধর্ষণ করার অভিযোগ রয়েছে। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে কিছু জানায়নি। কিন্তু অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে সম্প্রতি ভুক্তভোগীর ভাইয়ের নজরে আসে। পরে পুরো ঘটনা পরিবারকে খুলে বলে শিশুটি।

ভুক্তভোগী শিশু বলেন, “সেভেনআপ খাওয়ার পর থেকেই আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর জঙ্গলে নিজেকে উলঙ্গ অবস্থায় পাই। তখন দেখি একজন ভিডিও করছিল। কেন করছো জানতে চাইলে সে বলেছিল, ‘তুই যদি এরপর আমাদের কাছে না আসস, তাহলে তোর বাবা-মাকে দেখাব, তারা ফাঁস নিয়ে মারা যাবে।’ এ সময় আমাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আকুতি করলেও তারা কেউ শুনেনি।

এর কয়েকদিন পর আমাকে ভিডিও প্রকাশ ও বাবা-মাকে দেখানোর ভয় দেখিয়ে চাচাত ভাই বাবুল আমাকে সেই জায়গায় একাধিকবার নিয়ে গিয়েছে। এরপর চারজন খারাপ কাজ করেছে। আমি কান্নাকাটি করেছি, বলেছি আমি তোমার চাচাত বোন, তবুও আমাকে ছাড়েনি তারা। বারবার ভিডিও ডিলিট করার কথা বললে সে বলে, ‘তুই তো আসবি না, তাই তো করে রেখেছি।’ আমি এটার বড় ধরনের বিচার চাই, শাস্তি চাই।”

ভুক্তভোগীর ভাই বলেন, ‘আমরা নিম্নবিত্ত পরিবার বলে এত নিকৃষ্ট ঘটনার পরও এলাকার কারও সহযোগিতা পাচ্ছি না। উল্টো ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তরা আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি আমার বোনের জন্য সঠিক বিচার চাই। এমন নৃশংস ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে।’

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, ‘এ ঘটনার পর মেয়েটা বারবার বলছে, মনে হচ্ছে এখন আমি মরে যাই। তারা আবার ভিডিও ছড়িয়ে দিয়েছে, সামাজিকভাবেও আমরা হেয় হচ্ছি। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই।’

এ বিষয়ে  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক  বলেন,  মামলা হয়েছে, মামলা  নং ১৯/৮/২৫ আসামি কে দ্রুত গ্রেফতারের  কার্যক্রম চলছে,  দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park