1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

নির্বাচনে ধর্মভিত্তিক ও মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিএনপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিত্র রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মভিত্তিক ইসলামি দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ জোরদার করছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, আসন্ন নির্বাচনে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে এগোতে হলে আলেম-ওলামা ও ইসলামি সংগঠনগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির নেতারা দাবি করছেন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এবং ছারছীনা দরবার শরিফের পীরের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং সালাম ও শুভেচ্ছা বিনিময়ের অংশ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব যোগাযোগ আসন্ন নির্বাচনে জোট বা সমঝোতার ইঙ্গিত বহন করছে।

হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ, ছারছীনা দরবার শরিফে পীরের সঙ্গে একান্ত বৈঠক এবং জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়—সব মিলিয়ে বিএনপির লক্ষ্য আলেম সমাজ ও ইসলামি ভোটব্যাংকের সমর্থন অর্জন। জমিয়াতুল মোদার্রেছীনের দাবি অনুযায়ী, তারা ২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে, যা দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাদের উদ্দেশ্য রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করা। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার ঘোষণার পর দলটি যুগপৎ আন্দোলনের মিত্র দল, ইসলামপন্থি সংগঠন ও বামপন্থি দলগুলোকেও নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো সমঝোতার পরিকল্পনা আপাতত নেই।

এদিকে, প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। রাজনৈতিক মহলের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বড় দল হিসেবে নির্বাচনে জোট গঠনের মূল কেন্দ্রে থাকবে, আর এই প্রক্রিয়ায় ধর্মভিত্তিক প্রভাবশালী দলগুলোর সমর্থন তাদের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park