শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উজিলাব গ্রামে, জোরপূর্বক অন্যের জমি দখল করে রাস্তা নেওয়ার অভিযোগ উঠেছে। চাচাতো জেঠাতো ভাইদের বিরুদ্ধে
এ বিষয়ে উজিলাব গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ জাকির হোসেন বলেন, আমি একটি গার্মেন্টস কোম্পানিতে ১৫/১৬ হাজার টাকা বেতনে চাকরি করি আমি অফিসে চলে গেলে আমার চাচাতো জেঠাতো ভাই, বিল্লাল, জুনায়েদ, রুবেল সাওার সহ আরো ৪/৫ জন, মিলে,আমার নিজ জোত খাজনা খারিজ করা জমির উপর দিয়ে জোরপূর্বক জমি দখল করে ইট বালি দিয়ে রাস্তা করে নিয়ে যাচ্ছে, আমার চাচাতো জেঠাত ভাইয়েরা,
জাকির হোসেন বলেন আমি বাঁধা দিলে আমাকে তারা বলে তুই কি করতে পারবি কিছুই করিতে পারবি না এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। খারাপ ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে শ্রীপুর থানার একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্ত
ব্যক্তিরা হলেন, বিল্লাল,পিতাঃ চানমিয়া জুনায়েদ, রুবেল, উভয় পিতাঃমোঃবিল্লাল, সাওার,পিতাঃ মোঃ ফজলুল হক, বিবাদীগন বলেন আমরা আমাদের জায়গা দিয়ে রাস্তা নিয়েছি তারপরেও আমরা জমি মাপ যোগ করে তারপর রাস্তা নির্মাণ করবো।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক বলেন , অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হইবে।