1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবিতে জুলাই গণঅভ‍্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান  – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

জাবিতে জুলাই গণঅভ‍্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান 

আমির ফয়সাল 
  • প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

জাবি প্রতিনিধি :জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার পতনের স্মৃতি ধারণ ও লালনের নিমিত্ত্বে ছয়দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানসূচী তুলে ধরেন জুলাই–২০২৪,এর গণঅভ‍্যুত্থানের স্মৃতি ধারন সাংস্কৃতিক কমিটির আহবায়ক অধ‍্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন । 

অনুষ্ঠানসূচী থেকে জানা যায়,মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠান ২৮ শে জুলাই থেকে শুরু হয়ে চলবে ২ আগস্ট ২০২৫ পর্যন্ত। ‘জুলাই গাথা’ শিরোনামে উদযাপিত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন সমুহের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত সাংস্কৃতিক সংগঠনসমূহ বিভিন্ন ধরনের সঙ্গীত, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করবেন।

আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় ‘বটতলা বিতর্ক’ দিয়ে অনুষ্ঠান সূচনা করবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জুডো (JUDO)। পরদিন ২৯ জুলাই সন্ধ্যায় শুরু হবে প্রীতি বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা। অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ‍্যকশন , জাবি সিনে সোসাইটি এবং জাবি ইউনিভার্সিটি ড্যান্স ক্লাব। পরিবেশিত হবে মূকাভিনয়, ডকুমেন্টারি ও নৃত্য।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্যানেল আলোচনা, ডকুমেন্টারি, কবিতা এবং আদিবাসী গানের পরিবেশনা। একইদিন প্রামাণ্যচিত্র উপস্থাপন করবে রেড জুলাই। ৩১ জুলাই নাট্যচর্চা ও সংগীতনির্ভর দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মঞ্চস্থ হবে ‘নারকীয় পুনর্জীবন’ নাটক, নৃত্যনাট্য ‘চেকমেট’, কবিতা ও গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা।

 ১ আগস্ট নাটক, গান, কবিতা, কাওয়ালি, র‍্যাপসহ থাকবে দিনব্যাপী পরিবেশনা। “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার” মঞ্চস্থ করবে নাটক , ‘জহির রায়হান চলচ্চিত্র সংসদ” উপস্থাপন করবে প্রামাণ্যচিত্র। এ ছাড়াও অংশ নেবে অন্তর্যাত্রা, থার্মোকল সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আগ্রহী নাগরিকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park