1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান।

মাসুদ রানা
  • প্রকাশ সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া, ১১ আগস্ট ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ সোমবার কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজ এর আয়োজনে শহরের চিলিস ফুড পার্কে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালনা করা হয়। 

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তৌফিক হোসেন।

কইউজে’র দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেইউজে’র সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র আবু বকর সিদ্দীক প্রমুখ।

এ অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত ৬ জন জুলাই আহত যোদ্ধা দৈনিক হাওয়া পত্রিকার শহর প্রতিনিধি আশরাফুল ইসলাম অনিক, গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার খন্দকার সোহেল টানু, দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক, দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম ও দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আমি প্রথমে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাসহ সকলের প্রতি সম্মান নিবেদন করছি। একজন মা হয়তো জানতো তার ছেলে আর নাও ফিরতে পারে, তাও তিনি তার আদরের সন্তানকে আন্দোলনে পাঠিয়েছে। 

গণঅভ্যুত্থানে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা প্রকৃত সত্য তথ্য চিত্র তুলে ধরেছেন। 

বিশেষ অতিথির বক্তব্যে তৌফিক হোসেন বলেন, জুলাই আন্দোলনে দোলনার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে। শুধু বাংলাদেশ নয় আমাদের প্রবাসী সাংবাদিকরাও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ জিহাদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য তুহিন আহমেদ, নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park