1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

২৪’র গণঅভ্যুত্থান—শহীদ ও আহতদের পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও অটো রিক্সা দিলেন তারেক রহমান

শাহ আলী বাচ্চু 
  • প্রকাশ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— জামালপুর জেলায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আর্থিক সহায়তা এবং অটো রিক্সা প্রদান করা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে  বুধবার ২৭ আগস্ট দুপুরে  শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও ১৪টি আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি গুরুতর আহত পরিবারকে অটো রিক্সা প্রদান করা হয়। 

মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং প্রধান বক্তা ছিলেন— বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park