1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামি বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়েছেন। তাঁর নাম মো. আরিফুজ্জামান।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিএসএফ তাঁকে আটক করে। পরে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তবে গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, আরিফুজ্জামান এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার ছিলেন। গত বছরের ৫ আগস্ট তাঁকে মুক্তাগাছায় বদলি করা হয়। সেখানে তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের পর হঠাৎ উধাও হয়ে যান।

পুলিশ জানায়, তিনি রংপুরের আলোচিত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park