জামালপুরে ২৭৬ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে যৌথবাহিনী। – দৈনিক দেশেরকথা
arif khanh
২ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ২৭৬ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে যৌথবাহিনী।

স্টাফ রিপোর্টার জামালপুর : জামালপুরের ইসলামপুর  পৌরসভার গাওকুড়া এলাকায় থেকে ২০৬ বস্তুা ও সরিষাবাড়ী পিংনা বাজার থেকে ১৪ বস্তুা এবং ভাটারা বাজার এলাকা থেকে ৫৬  বস্তা মোট ২৭৬ বস্তা  চাল জব্দ করেছে যৌথবাহিনী। ইসলাম পুর উপজেলার গাওকূড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চালসহ আরিফ নামের  মিল মালিক কে আটক করেছে।

রবিবার ১ জুন রাতে উপজেলার গাওকূড়া আরিফের রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন  দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তৌহিদুর রহমান ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফসহ যৌথ বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার গাঁওকুড়া আরিফের রাইস মিলের গোডাউন থেকে ২০৬ বস্তা চাল জব্দ করা হয়। সেই সাথে মিল মালিক আরিফ মিয়াকে আটক করার পর তার গোডাউন সিলগালা করা হয়েছে। সরকারি চাল মজুদকারীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযান অব্যাহত থাকবে। অপর দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা বাজার থেকে ১৪ বস্তা ও ভাটারা বাজার এলাকা থেকে ৫৬ বস্তুাভিজিএফ’র  চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

সোমবার (০২ জুন) বিকালে উপজেলার পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে সরকারি চাল ব্যবসায়ি চক্র বস্তা পাল্টে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করে। একই উপজেলার ভাটারা বাজার এলাকা এক  গুদাম থেকে ভিজিএফের ৫৬ বস্তা চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া এবং বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত। সোমবার সকালে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল  সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়েশা সুপার মার্কেটের একটি গুদামে অভিযান চালিয়ে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়। চালগুলো পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১০

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

১১

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

১২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

১৩

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৪

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১৬

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

১৭

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

১৮

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

১৯

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

২০