1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরে তাবলীগ জামাতের দু'গ্রুপের সংঘর্ষ ;আহত অন্তত ৩০জন। – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

নাটোরে তাবলীগ জামাতের দু’গ্রুপের সংঘর্ষ ;আহত অন্তত ৩০জন।

নলডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে  এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও  সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট  সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না।

 আজ সকালে সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু’পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ  আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park