1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আড়াই মাস পর ফের হিলি দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

আড়াই মাস পর ফের হিলি দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

আড়াই মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আলু আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা।

ব্যাবসায়ীরা জানান, তুলানামূলক ভারতে দাম কম হওয়ায় আলু আমদানি অব্যাহত ছিল। হঠাৎ করে গত জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করে লোকশান গুণতে হয়। এতে ৮ জুলাই থেকে বন্ধ করে দেয় আমদানি।দীর্ঘ আড়াই মাস পর ভারতের অভ্যন্তরে দাম কমায় এবং আমদানিতে ১৫ শতাংশ শুল্কায়ন থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করায় আবারও আমদানি শুরু করেছেন। এতে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে। অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। আর আমদানিকৃত এসব আলু ৪৫ টাকায় কিনতে পারবে ক্রেতা সাধারণ।

আমদানিকারক মো. কুদুব উদ্দিন জানান, ১৮০ মার্কিন ডলারে ভারতের কুচবিহার রাজ্য থেকে কার্ডিনাল জাতের আলু আমদানি করছেন। প্রতিকেজি আলু আমদানিতে খরচ পড়ছে ৪০-৪১ টাকা। এদিকে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে।হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ২২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park