1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাঁসির রায়ের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে কার্যকর করতে হবে কামারখন্দে অতিরিক্ত দামে সার বিক্রি ও হাতি দিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান শ্রীবরদী সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি:এইচ এম ইব্রাহিম

মোঃ মনির হোসেন সোহেল
  • প্রকাশ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

চাটখিল প্রতিনিধি>আমি বিশ্বাস করি সকল ফয়সালা উপরে হয়, জমিনে কোন ফয়সালা হয় না। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঘর করা, টিন প্রদান, করোনায় খাদ্য সামগ্রীর প্রদান, মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছি। এখনো যদি কেউ টিন না পেয়ে থাকেন আমাকে অবহিত করুন। আমি টিন পৌঁছে দিব। এমন মন্তব্য করেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভায় ২৪ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে রাত পর্যন্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমি গত দশ বছর ধরে আপনাদের এমপি হিসেবে আছি, আমার আসনে অল্প কিছু উন্নয়নের বাকী আছে, আমি আবারও ক্ষমতায় আসলে (চাটখিল-সোনাইমুড়ী) আসনের অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে আপনাদের সকলের রায় ও সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের এডভোকেট নাজমা কায়সার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কায়কোবাদ, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাবেক ভিপি মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীরও সাহাজাদা ইকবাল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park