1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

হায়দরগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

 আমিনুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির নয় বছর পূর্তি উপলক্ষে এ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে।

বিডি ক্লিন এর ৮ জন সদস্য নিয়ে বাসাবাড়ি টু হায়দরগঞ্জ সড়কের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারা ১নং ইউনিয়নে অন্যান্য স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করবেন বলেও জানান। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ ও জলাবদ্ধতা এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে দূর হবে বলেও তারা জানান।

১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন গাজী জানান, সিএনজিষ্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ ময়লা আবর্জনা ফেলে আসছে। ফলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এই স্থান পরিষ্কার করায় আশেপাশের অনেক দোকানদার ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

বিডি ক্লিন রায়পুর সমন্বয়ক মোবারক হোসেন বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘ ৯ বছর যাবত বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য আমরা সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করে থাকি। আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদেরই নৈতিক দায়িত্ব। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park