1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: চরম ভোগান্তিতে যাত্রীরা

​রুহুল আমিন
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। স্টেশনটির প্ল্যাটফর্মের ছাদের টিন ঝরঝরে হয়ে যাওয়া, প্ল্যাটফর্মের ইট উঠে গর্তের সৃষ্টি হওয়াসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি।

​ভৌগোলিক দিক থেকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ জেলায় তিনটি রেলওয়ে স্টেশন থাকলেও ঐতিহ্যবাহী ও বৃহত্তম স্টেশন হলো এই আহসানগঞ্জ। এই স্টেশনের ওপর দিয়ে ঢাকা-চিলাহাটি ও ঢাকা-পঞ্চগড় রুটে ২ জোড়া আন্তঃনগর, রাজশাহী- চিলাহাটি ও রাজশাহী-পঞ্চগড় রুটে ৩ জোড়া আন্তঃনগর ও ১ জোড়া মেইল ট্রেন এবং খুলনা-চিলাহাটি রুটে ১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে।

এসব ট্রেনের যাত্রাবিরতি থাকায় প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ​ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা এখানে চরম দুর্ভোগ পোহান। বর্তমান বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই প্ল্যাটফর্মের ছাদের টিন দিয়ে পানি পড়ে পুরো প্ল্যাটফর্ম জলমগ্ন হয়ে পড়ছে। বিগত কয়েক বছর ধরেই প্ল্যাটফর্মের উত্তরাংশের ছাদের টিন ঝরঝরে হয়ে আছে।

এছাড়া প্ল্যাটফর্মের বিছানো ইট উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে পুরো প্ল্যাটফর্ম ডুবে যায়, ফলে যাত্রীদের দাঁড়ানোর মতো জায়গা থাকে না। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা চরম বিপাকে পড়েন। এর ওপর প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই, ফলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েই ট্রেনের অপেক্ষা করতে হয়। ট্রেন দেরিতে এলে যাত্রীদের দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়।

​আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এই স্টেশন থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়, যা এই মানের অন্যান্য স্টেশন থেকে অনেক বেশি। রাজস্ব আয় বাড়লেও সেবার মান বাড়েনি, যা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। ​আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর উন্নয়ন না হওয়ায় আমরা হতাশ।

​নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মের বর্তমান বেহাল দশা ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি আমার নজরে আছে। স্টেশনটি সংস্কারের জন্য আমি জাতীয় সংসদে জোরালো দাবি জানিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, খুব দ্রুতই প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

​এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আহম্মাদ হোসেন মাসুম জানান, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও যাত্রী ছাউনি সংস্কারের জন্য কয়েক মাস আগে দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো ঠিকাদার দরপত্রে অংশ না নেওয়ায় তা বাতিল করা হয়েছে। নতুন করে খুব দ্রুতই পুনরায় দরপত্র আহ্বান করা হবে। আমরা চেষ্টা করছি আগামী অর্থ বছরের মধ্যেই কাজ সম্পন্ন করার। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park