1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে মাটি চাপা দেওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার  জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না খলিলুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ফেসবুকে পরিচয়, তারপর প্রেম— মালয়েশিয়ান তরুণী এখন গৌরনদীর পুত্রবধূ নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনের পথ পরিষ্কার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।

আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিসিবি নির্বাচনের ওপর আর কোনো আইনি বাধা নেই। নির্ধারিত সময়েই আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান।

ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানিয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য রিটকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।

হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে বিসিবির বহুল আলোচিত নির্বাচন আয়োজনের সব ধরনের আইনি জটিলতা আপাতত দূর হয়েছে। এখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের পথ সম্পূর্ণ উন্মুক্ত হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park