1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

সুনামগঞ্জে দোয়ারাবাজারে দোকানের পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারপিট 

সানোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫

সুনামগঞ্জে দোয়ারাবাজারে দোকান বাকির টাকা চাওয়ায় বেধড়ক মারপিটে দোকানি এবং তার দুই আত্মীয় এখন হাসপাতালে কাতরাচ্ছেন। এ ঘটনার পর দোয়ারাবাজার থানায় অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। এমন অভিযোগ করেছেন, আহতদের পরিবারের লোকজন। 

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামের ইছহাক আলীর পুত্র বশর আলী দোকান বাকির টাকা পান একই ইউনিয়নের গোয়ারাই গ্রামের মৃত আফিজ আলী খা’র পুত্র রাসেল খা এর নিকট। গত শুক্রবার সকালে রাসেল খা এর নিকট পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষ রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ দোকানিসহ অন্তত ৩ জন আহত হন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

দোকানি বশরের ভাই মনির আলী জানান, রাসেল খা এর কাছে দোকান বাকির ১০ হাজার টাকা পাওনা ছিল, এই টাকা চাওয়ায় তর্কবিতর্কের এক পর্যায়ে রাসেলের আত্মীয় স্বজন দেশীয় লাঠিসোটা নিয়ে তাকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করতে আসলে আমাদেরকেও তারা মারপিট করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিকার পাচ্ছি না। এ দিকে আহত রেগীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। আমরা এর বিচার চাই। 

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেছেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park