1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ্রপচার , মিথ্যা বানোয়াট পোষ্ট করার কারনে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তিনি নিজে বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় জিডিটি করেন। 

সাধারণ ডায়রি’র বিবরণে জানা যায়, সাংবাদিক আব্বাস মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে ফেসবুক ব্যবহার করছিলেন। এই সময় হঠাৎ তিনি দেখতে পান মোহাম্মদ নাজিম উদ্দিন নামে একটি ফেসবুক আইডিতে তার ছবি দিয়ে মিথ্যা, বানোয়াট তথ্য পোষ্ট করেছেন। এতে তার সামাজিক, পারিবারিকভাবে মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। 

সাংবাদিক আব্বাস হোসাইন বলেন, “ আমার গ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে ফেসবুকে এসব অপপ্রচার চালাচ্ছেন। আমার ছবি দিয়ে একেক সময়ে একেক রকম মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সমাজে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছেন। আমার পিতা ও পরিবারের সদস্যদের নিয়ে এর আগেও ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেছেন। আমার জানামতে, ওই ব্যক্তি প্রবাসী। তার বিরুদ্ধে মামলা করবো।” 

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন,“ দায়ের করা জিডির বিষয় নিয়ে তদন্ত করে দেখা হবে।” 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park