আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, র্যাব, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। পাশাপাশি অংশ নিয়েছেন নির্বাচন কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। কমিশন ইতোমধ্যে অন্তত এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, যেগুলোর মধ্যে রয়েছে—
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এখনই সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন।