1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকারি নির্দেশনা মানছে না ব্যবসায়ীরা: ঈশ্বরদীতে সন্ধ্যা ৭টার পরও খোলা দোকানপাট – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত

সরকারি নির্দেশনা মানছে না ব্যবসায়ীরা: ঈশ্বরদীতে সন্ধ্যা ৭টার পরও খোলা দোকানপাট

মো: ইয়াসিন আরাফাত
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত মানছেন না ব্যবসায়ীরা।

পাবনার ঈশ্বরদীতে সন্ধ্যা ৭টার পরও স্বাভাবিকভাবেই চলছে বেচাকেনা। আগের মতোই খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট। ক্রেতাদের ভিড় ও আলোক সজ্জায় জমজমাট পরিবেশে কেনাকাটা করতে দেখা যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঈশ্বরদী বাজারের বিভিন্ন এলাকায় এমন চিত্র ধরা পড়ে ‘দৈনিক দেশের কথার
ক্যামেরায়। তবে ক্যামেরা দেখে কয়েকজন ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধের তৎপরতা শুরু করেন।

এদিকে সাধারণ মানুষের দাবি, বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত মেনে সন্ধ্যা ৭টার মধ্যেই দোকানপাট বন্ধ রাখা উচিত। প্রয়োজনে প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগেরও আহ্বান জানান তারা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার বলেন, সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। এরপরও যারা নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের মতে, বৈশ্বিক সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখাই সবার দায়িত্ব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park