1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

শরীয়তপুর-২ আসনে ভোট স্থগিতের আবেদন জামায়াত প্রার্থীর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে প্রকাশ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ আবেদন করেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান।

ইউএনও আব্দুল কাইয়ুম খান জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল তার হোয়াটসঅ্যাপে ভোট স্থগিত সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। আবেদনে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি দাবি করেন, প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে তিনি শতভাগ নিশ্চিত হয়েছেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি যাচাই করে একটি লিখিত প্রতিবেদন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মাহমুদ হাসান বকাউল বলেন, সকাল থেকেই শরীয়তপুর-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে। এসব অনিয়মের কারণে তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর আনুষ্ঠানিকভাবে ভোট স্থগিতের আবেদন করেছেন।

ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ ও প্রশাসনের ভিন্ন বক্তব্যের কারণে শরীয়তপুর-২ আসনে নির্বাচন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park