1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির ৩ মালিক – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

রাজাপুরে গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির ৩ মালিক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রায় ৬ শতাধিক গ্রাহকের আনুমানিক ১২ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন,সহ-সভাপতি ফরিদ হোসেন ও কোষাধক্ষ সজলের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও টাকা ফেরতের দাবিতে শনিবার বিকেলে সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক ননী’র বাড়ীর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রায় শতাধিক ভুক্তভোগীরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানায়,  ১২ বছর ধরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন , ফরিদ হোসেন ও সজল নামের ৪ ব্যক্তি। এ এনজিওটি দির্ঘদিন ধরে গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে তাদের নানা প্রলোভন দেখিয়ে মাসে প্রতি লাখে দুই হাজার টাকা মুনফা দেয়ার কথা বলে এফডিআর (ডিপোজিট) হিসেবে প্রায় ৬ শতাধিক গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১২ কোটি টাকা সংগ্রহ করে। কিছুদিন মুনফা দিলেও গত ছয় মাস যাবৎ গ্রাহকে কোন মুনফা কিংবা আসল টাকাও ফেরত না দিয়ে পালিয়ে যায় তিনজন মালিক। মানববন্ধনে গ্রাহকরা তাদের টাকা ফিরে পেতে সংশ্লিস্ট কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফারজানা, উসনাত জাহান ঊষা, মোঃ দুলাল, গোলাম মাওলা, মোঃ নান্না হাওলাদার, মোঃ রুবেল হোসেন, মোঃ আইউব আলী, কুরছিয়া প্রমুখ।

এ বিষয়ে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বড়ইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডয়ের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকের সকল টাকা ফেরত দেয়ার জন্য এফ ডি আর (ডিপোজিট)’র মুনাফার টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রাহকদের কাছ থেকে নেয়া এফডিআরের টাকা আমাদের বিভিন্ন খাদে ব্যাবসার কাজে লাগানো আছে। আগামী দুই বছরের মধ্যে সকল গ্রাহকরা তাদের জমা রাখা টাকা ফেরত পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park