রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে
মঙ্গলবার সকালে বড়ইয়া পরীক্ষা কেন্দ্রে আয়োজিত এ কার্যক্রমে শত শত পরীক্ষার্থীদের মাঝে পানি, খাবার স্যালাইন, কলমসহ প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেল, বড়ইয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না, আব্দুল মালেক কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাপ্পি এবং বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন।
নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ ও সহায়তা প্রদান ছাত্রদলের একটি ধারাবাহিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।