1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে আগামীকাল ঈদ উদযাপন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশত পরিবারে আগামীকাল ঈদ উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন অর্ধশতাধিক পরিবার। আগামীকাল শুক্রবার (৬ জুন) ওই গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম।

ইমাম নুরুল ইসলাম জানান, সৌদি আরবে ঈদের ঘোষণা অনুযায়ী তার অনুসারীরা ঈদুল আজহার নামাজ আদায় করবেন। এ সময় প্রায় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেবেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, এরপর কোরবানি দেবেন।

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে এই গ্রামের প্রায় ৪০-৫০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের পূর্বপুরুষদের সময় থেকেই চলে আসা এ রীতি এখন এলাকার একটি স্বতন্ত্র সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঈদ উপলক্ষে ঘরে ঘরে বিশেষ খাবার ও মিষ্টান্নের আয়োজন করা হয়েছে। তৈরি হয়েছে উৎসবের আমেজ।

ইমাম নুরুল ইসলাম আরও বলেন, “আমরা চাঁদ দেখার উপর নির্ভর করেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। সৌদি আরবে ঈদের ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি নিই।” প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করছেন। স্থানীয়দের বিশ্বাস, এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park