1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারতীয় পেঁয়াজ কাল থেকে তিন জেলায় বিক্রি করবে টিসিবি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

ভারতীয় পেঁয়াজ কাল থেকে তিন জেলায় বিক্রি করবে টিসিবি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

দেশের তিনটি জেলায় টিসিবির এই বিক্রয় কার্যক্রম চলবে।

সোমবার (১ এপ্রিল) টিসিবি জানায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিন জেলার মধ্যে ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রয় কার্যক্রম চালানো হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৪০ টাকা।

এর আগে, রবিবার ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। সোমবার পেঁয়াজের চালানটি পৌঁছায় সিরাজগঞ্জে। এদিন সকাল ৯টা থেকে পেঁয়াজ খালাস কার্যক্রম শুরু হয়।

সেখান থেকে ট্রাকে করে ওই পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে পৌঁছে যাচ্ছে ডিলারদের মাধ্যমে। ১০ টন করে পেঁয়াজ থাকবে প্রতিটি ট্রাকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park