1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা

বিটিবির সাংবাদিক মোস্তফা বাবুল চলে গেলেন না ফেরার দেশে

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ টেলিভিশনের জামালপুরের প্রতিনিধি মোস্তফা বাবুল (৬০) মৃতু বরণ করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১২টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মোস্তফা বাবুরের মৃত্যুর খবর শোনার পর জামালপুরের সাংবাদিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মোস্তফা বাবুল গত ৪ নভেম্বর শনিবার জেলার সরিষাবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাকে জামালপুর ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নেয়া হয়।

ৎপরে ওই রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনায় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয় এবং কোমরের হাড় ভেঙে যায়। গত রোববার থেকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হলে সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।প্রবীন সাংবাদিক মোস্তফা বাবুল বিটিভির জেলা প্রতিনিধি, জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা, কলাম লেখক হিসেবে সুপরিচিত ছিলেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা আজ বাদ মাগরিব জামালপুর জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে সরিষাবাড়ি তার নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন পরিবাবারের সদস্যরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park