1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ সাতজন আটক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ সাতজন আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নববধূ বাসর রাতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে সাঘাটা উপজেলার আসিফ মিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিন রাতে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে গেলে ওই নববধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের স্পষ্ট আলামত পাওয়া গেছে।

সাঘাটা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদঘাটনের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park