1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎‎শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদের আলতাফের সঞ্চলনায় বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল হক।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দীন, বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোনাফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎আলোচনা সভার শেষে ৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park