1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

বাঘাইছড়িতে ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত

নোমাইনুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হঠাৎ পানির প্রবল স্রোতে উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক, মারিশ্যা, খেদারমারা, বঙ্গলতলী ও আমতলী ইউনিয়নের অধিকাংশ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এদিকে পাহাড়ি ঢলের তোড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকায় ইতোমধ্যেই ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি পানিবন্দি মানুষদের খুঁজখবর রাখছেন। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং কাপ্তাই হ্রদের পানি আরও বৃদ্ধি পায়, তবে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park