1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র

মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক আর্থিক সহায়তা ও অনুদান প্রদান

নোমাইনুল ইসলাম
  • প্রকাশ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়েছে।

কর্মসূচিটি রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মারিশ্যা জোন এলাকায় অনুষ্ঠিত হয়। জনকল্যাণমূলক এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। 

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা প্রাপ্ত স্থানীয় উপকারভোগীরা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিজিবির এই সহায়তা তাদের জীবনে সাময়িক হলেও বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park