1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র

রাঙ্গামাটিয়া গ্ৰাম বিএনপির আয়োজনে নারী সমাবেশ ও  দোয়া মাহফিল

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

 জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্ৰামে মুক্তিযুদ্ধের মহানায়ক বীরমুক্তিযোদ্ধা ও বীর উত্তম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী ও 

 তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা নারী সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রাঙ্গামাটিয়া গ্ৰাম  বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে সাত টার সময় রাঙ্গামাটিয়া গ্ৰামের হাজী বাড়িতে নারী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন খোকার সভাপতিত্বে ও শরিফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনকের  

 সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির  বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্  ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার চেতনা ও   একাত্তরের  চেতনা 

কে যদি মুছে ফেলা হয় এটি হবে জাতির জন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয় । আজকে সেই স্বাধীনতার পরাজিত বিরোধী শক্তি পরিকল্পিতভাবে তাদের কলঙ্ক মুছে ফেলার জন্য একাত্তরের চেতনাকে ঢেকে ফেলে। ২৪ এর চেতনাকে জাগ্রত করে আমাদের সমাজের  নারী – পুরুষসহ সকল পেশাজীবী মানুষদের সহ   আজকে নতুন ভোটারদের ধোকা দেওয়ার চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, আমি তাদের প্রতি সম্মান দেখে বিনয়ের সাথে বলতে চাই যারা নতুন ভোটার হয়েছেন ছাত্র – ছাত্রী, যুবক-যুবতি, তরুণ – তরুণী তাঁরাই আগামী দিনের বাংলাদেশ ও  জামালপুরের ভবিষ্যৎ। আমি সম্মানের সাথে বলতে চাই। কোন অবস্থাতেই আমরা ২৪ এর চেতনাকে ভুলে যেতে দিবেনা। তবে এটিও মনে রাখতে হবে। কোন অবস্থাতেই একাত্তরের চেতনাকে মুছে ফেলতে দেওয়া যাবে না। আমরা একাত্তরের চেতনাতে উজ্জীবিত হয়ে ২৪ এর চেতনায় আমরা পথ চলে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যেতে চাই এবং জামালপুরকেও এগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ  যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যায় তবে আমার বিশ্বাস  জামালপুরের নারীসমাজসহ সকল শ্রেণীর পেশাজীবীদের কে  এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবে। এছাড়াও আগামী দিনের জামালপুরকে উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ, মাদক মুক্ত, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত জামালপুর হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আপনারাও  শরিক হবেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে জামালপুরকে একটি স্বপ্নের সুন্দর শান্তিপূর্ণ জামালপুর হিসেবে গঠন করতে চাই। আজকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং স্বাধীনতার মহানায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের  জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ২৪ এর গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেসহ শরিফপুর ইউনিয়ন দুজন শহীদ দের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যারা এই অনুষ্ঠানে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাদের লালিত স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ ও একটি সুন্দর জামালপুরসহ শরিফপুর ইউনিয়ন বাসীদের  আমরা যাতে সঠিক পথে আগামীতে পথ চলতে পারি এবং সেই পথ চলার যাত্রায় আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শীষের বিজয়ী হতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম 

জামালপুর সদর উপজেলা বিএনপি সহ সভাপতি অধ্যাপক মোকসেদুর রহমান হারুন, সহ সভাপতি মোঃ আব্দুল লাহী বাকী, জামালপুর  জেলা মৎসজীবীদলের সাধারণ সম্পাদক  ডা, জুনায়েদ হোসেন, প্রচার সম্পাদক জাহিদ আনসারী ছোটন, জেলা যুবদলের সাবেক সদস্য আশেক মল্লিক বাবু, ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ,

শরিফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ  মিজানুর রহমান হামিদী, 

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ 

শরিফপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক  মোঃ নুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক নেতা হারুন ফকির , ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিপুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন 

শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম খান , সদস্য সচিব হারেজ আকন্দ, যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী সুবেল,ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফকির , ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ,

মহিলা দলের  সভাপতি পারভিন ইয়াসমিন, সিনিয়র সহ সভাপতি জান্নাতুল মাওয়া সুবর্ণা প্রমুখ।

পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রাঙ্গামাটিয়া পুরাতন বাড়ি কবরস্থান জামে মসজিদ খতিব , ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ সবুজ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park