1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতের কারফিউ ও বিজিবির নজরদারি জোরদার। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতের কারফিউ ও বিজিবির নজরদারি জোরদার।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। এর পরপরই বিজিবির পক্ষ থেকে সীমান্তজুড়ে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। যদিও এটি নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ, তবে বর্তমানে সীমান্তে বাড়তি সতর্কতা ও কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

সম্প্রতি সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত, বিশেষ করে মৌলভীবাজারে, একাধিকবার পুশ-ইনের ঘটনা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অভিযোগ রয়েছে, বিএসএফ কাঁটাতার সরিয়ে বাংলাদেশে লোক ঢুকিয়ে দিচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই অবস্থায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এখন আরও বেশি তৎপর। পুশ-ইন ঠেকাতে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সীমান্ত এলাকার পরিস্থিতি নজরে রেখে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park