বরিশাল জিলা স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৭ এপ্রিল ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল জিলা স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ

বরিশাল জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের প্রকাশ্য মদদে এসব অনিয়ম হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অভিভাবকরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের সন্তানরা জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সেখানে বিশেষ সুবিধার বিনিময়ে অনিয়ম সংঘটিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিশেষ করে ১১১, ১১২ ও ১১৩ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এসব কক্ষে নকল, দেখাদেখি এবং গার্ডের শিথিলতার সুযোগ থাকলেও অন্যান্য কক্ষে কঠোরভাবে নিয়ম মানা হচ্ছে বলে দাবি করেন তারা।

অভিভাবকদের ভাষ্য, এতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলামের কাছে গেলে তিনি তা গুরুত্ব দেননি। এমনকি বড় অঙ্কের অর্থ লেনদেনের আশঙ্কাও প্রকাশ করেন তারা।

এদিকে, বিক্ষুব্ধ অভিভাবকরা বরিশাল জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “কয়েকজন অভিভাবক আমাকে এমন অভিযোগ জানিয়েছেন। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। অতীতে এমন কিছু হয়েছে কিনা জানা নেই, তবে ভবিষ্যতে যাতে না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পরীক্ষা কেন্দ্রে এ ধরনের অনিয়ম কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০