নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নতুন সামাজিক সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে নগদ সহায়তা পাবে।
জানা গেছে, রাজধানীর Korail Basti এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে ঘোষণা দেন সমাজকল্যাণমন্ত্রী Abu Zafar Mohammad Zahid Hossain। তিনি জানান, যেসব পরিবার ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত হবে তারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ অনুযায়ী, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তার আওতায় আনা।
নীতিমালা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবার, যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, হিজড়া সম্প্রদায়, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং যাদের জমির পরিমাণ ০.৫ একর বা তার কম—এ ধরনের পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
সরকারের আশা, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচি সফল হলে ভবিষ্যতে তা সারা দেশে বিস্তৃত করা হবে এবং আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষ এর আওতায় আসবে।