1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফের বিয়ে করলেন পূর্ণিমা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

ফের বিয়ে করলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৩ জুলাই, ২০২২

স্বামী আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে দ্বিতীয় বিয়ের খবর দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

মাস দুয়েক আগে একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে জানান পূর্ণিমা।বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিন বছর আগে থেকে তাদের বন্ধুত্ব; পরে পরিণয়ে রূপলাভ করল।

রবিন সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

চলতি বছরের শেষ দিকে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালে তাদের মেয়ে আরশিয়া উমাইজার জন্ম হয়েছে।

রবিনের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদের খবর সামনে এল; তাদের কবে বিচ্ছেদ হয়েছে-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park