1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা দিল সরকার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশের ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় হ্রাস ২৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ১৫ শতাংশ করা হবে। এই হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি সরবরাহ করা হবে।

এছাড়া বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নতুন নির্দেশনা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park