1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে দেখতে চায় নির্বাচন কমিশন: সিইসি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে ২৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের ইউএনও শামীমা আক্তারের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, ভিডিও ভাইরাল দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি নিরাপত্তায় জটিলতা বেড়েছে : সেনাপ্রধান জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির

পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে দেখতে চায় নির্বাচন কমিশন: সিইসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে দেখতে চায় নির্বাচন কমিশন: সিইসি

পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবেই দেখতে চায় নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশে নিবন্ধিত ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, এবারের নির্বাচন পরিচালনায় কমিশনের নিজস্ব একটি অফিসিয়াল ব্যবস্থাপনা থাকবে। তবুও নির্বাচনটির প্রতিটি ধাপ পর্যবেক্ষকদের চোখ দিয়েই দেখতে চায় কমিশন। এ জন্য নতুন পর্যবেক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেন তিনি। পর্যবেক্ষকরা দায়িত্ব পালনে ত্রুটি করলে সংশ্লিষ্ট সংস্থার সুনাম ক্ষুণ্ন হবে বলেও সতর্ক করেন সিইসি।

তিনি বলেন, “জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল-ভ্রান্তি পিছনে ফেলে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এর জন্য সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

পর্যবেক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে সিইসি জানান, তাদের রিপোর্টিং হবে স্মার্ট রিপোর্টিং এবং তা অবশ্যই বাস্তবতা ভিত্তিক হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, পর্যবেক্ষকদের কাজ কেবল পর্যবেক্ষণ করা—নিজ হাতে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে সিইসি বলেন, “বাংলাদেশের মানুষ রাজনীতি সম্পর্কে অত্যন্ত সচেতন। পর্যবেক্ষকরা যদি রাজনৈতিকভাবে প্রভাবিত হন তবে পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।” এ জন্য পর্যবেক্ষক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park