1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে প্রাথমিকে ১৭৯ শিক্ষকের পদ শূন্য – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

সিরাজগঞ্জে প্রাথমিকে ১৭৯ শিক্ষকের পদ শূন্য

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক ৯৯টি এবং সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৮০টি। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৭৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকার কারণে বর্তমানে দায়িত্ব পালনকারী শিক্ষকরা বিপাকে পড়েছেন। তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। বেশি সংখ্যক ক্লাস নেওয়ার কারণে শিক্ষার্থীদের সঠিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে।

এ ব্যপারে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন। এছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে করে শিক্ষক সংকট আরও প্রকট হয়। কেননা তাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দপ্তর ও বিভিন্নস্থানে যেতে হয়।

এ ব্যপারে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ জানান, প্রধান শিক্ষকের শূন্য সংক্রান্ত রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষকদের মধ্য পদন্নতি দিয়ে এই পদগুলি পুরণের উদ্যোগ নেওয়া হবে এবং সহকারী শিক্ষকের পদগুলো নিয়োগ পরীক্ষার মধ্যদিয়ে পূরণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park