1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মোঃ ইয়াছিন রুবেল
  • প্রকাশ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসার পাঁচ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার শিক্ষক মো. রুহুল আমিন (২৩) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির বাসিন্দা মো. আবুল কালামের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসার প্রথম শ্রেণির ওই ছাত্রী ক্লাস চলাকালে বিরতির সময় মাঠে খেলছিল। এ সময় শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস কক্ষের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে তিনি সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park