1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

না:গঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মতলব উত্তরে ভিপি বাদল মনোনয়ন প্রত্যাশী

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মতলব প্রতিনিধি> নারায়নগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব উত্তরের কৃতি সন্তান ভিপি বাদল। তার জন্মস্থান মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম। তার পুরো নাম এ্যাড. আবু হাসনাত  মো. শহিদ বাদল। তিনি সরকারি তোলারাম সরকারি কলেজে ৩ বার ভিপি নির্বাচিত হন। তার পর থেকে তিনি ভিপি বাদল নামে পরিচিত। 
নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ অংগ সংগঠন ও সসহযগী সংগঠনের নেতা কর্মীরা নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক জননেতা এড.আবুু হাসনাত মোঃ শহিদ বাদলকে নারায়ণগঞ্জ  জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে দেখতে চায়।
ভিপি বাদল নারায়নগঞ্জের একজন জনপ্রিয় নেতা। ছাত্র জীবন থেকে ভিপি বাদল ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামীলীগের দুঃসময়ে নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী তোলারাম কলোজের ছাত্র ছাত্রী সংসদের ভোটে পরপর তিনবার ভিপি নির্বাচিত হন।
ভিপি বাদল নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে ৯০ দশকে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র সমাজকে সুসংগঠিত করেন। ভিপি বাদল এরপর জেলা যুবলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে যুব সমাজকে একত্রিত করেন। তাকে ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে আওয়ামীলীগ থেকে তিনি নারায়নগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে মনোনয়ন লাভ করেন।
কিন্তুু মামলা জটিলতার কারনে নির্বাচন বন্ধ হয়ে যায়। পরে তিনি নারায়নগঞ্জ পৌরসভার প্রশাসক মনোনীত হন। ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে বিপুল ভোট ও জনসমর্থন লাভ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্হা অর্জন করায় জননেত্রী শেখ হাসিনা তাকে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।
হাইব্রিড নেতাদের পরিবর্তে তিনি নিরীহ, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করায় নারায়নগঞ্জের আওয়ামীলীগ আজ সুসংগঠিত।
করোনা মহামারী সময় তিনি সাধারন মানুষের পাশে ছিলেন। ভিপি বাদলের সমৃদ্ব রাজনৈতিক সমর্থক গন তাকে নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন দাবী করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park