নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় নবীনগর পূর্ব ইউনিয়নের কৃষক দলের আহবায়ক ইউপি মেম্বার বিল্লাল হোসেনসহ মারা গেছেন ৩ জন।
জানা যায়, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এও জানা যায়, উপজেলার শ্রীরামপুরেরর আক্তার খন্দকার (৪২), লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের সিরাজুল(৬০)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। গত শুক্রবার রাতে (০৯-০৫-২) নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডের কনিকাড়াস্থ কবরস্থান সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বেপোয়ারা গাড়ী চলাচলে দিন দিন দূর্ঘটনার ঘটনা ঘটছে। আর যেনো কোন দুর্ঘটনা না ঘটে সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।