1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন: জামায়াতে ইসলামীর মত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব মানুষের অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

জুবায়ের বলেন, “এবারের নির্বাচনে কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি, মারধর ও হুমকি-ধামকির ঘটনা ঘটেছে। তবে বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের একাধিক কেন্দ্রে জামায়াত প্রার্থীদের এজেন্টদেরকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, দেশের মানুষ উৎসাহ ও আস্থা নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। তার মতে, এই নির্বাচন জাতির জন্য একটি নতুন অভিজ্ঞতা হিসেবে থাকবে।

প্রসঙ্গত, নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময় সাড়ে চারটা পেরিয়ে গেছে। দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park