ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। আকস্মিক এই কম্পনে অনেকেই আতঙ্কে ঘর-বাড়ি থেকে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন মানুষের মাঝে তীব্র উদ্বেগ তৈরি করে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী এলাকায়।
অল্প সময়ের হলেও এ ধরনের ভূকম্পন বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে দেয়। এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, তবে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। ভূমিকম্পের পর অনেকে ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশজুড়ে ভূমিকম্পের ঝুঁকি থাকায় বিশেষজ্ঞরা সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।