1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফে বন্যায় প্লাবিত ৩০০ পরিবার কে ত্রাণ দিল কোস্ট গার্ড – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

টেকনাফে বন্যায় প্লাবিত ৩০০ পরিবার কে ত্রাণ দিল কোস্ট গার্ড

শামসুল আলম শারেক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

টেকনাফ : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন রঙ্গিখালী ও ওয়াব্রাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park