1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

জামায়াত-শিবিরের হামলা ও হুমকির মুখে বিএনপির নারী কর্মীরা: রিজভী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল ও অবমাননাকর ভাষায় মন্তব্য করছে। একই সঙ্গে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বিএনপির নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব হামলা ও হয়রানির পাশাপাশি নিয়মিতভাবে নারী কর্মীদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে, যা তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বড় বাধা সৃষ্টি করছে।

রিজভী আরও বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী না থাকাও তাদের নারীবিরোধী মানসিকতার প্রতিফলন। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দলটির আমিরের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, জামায়াতে কখনো কোনো নারী দলপ্রধান হতে পারবেন না—এ ধরনের অবস্থান নারীর ক্ষমতায়ন ও সমানাধিকারের পরিপন্থী। বিএনপির পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park