1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ছেলের কাছে হারলেন বাবা: নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদের বাবা জামানত হারালেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল এক ঘটনা ঘটেছে, যেখানে ছেলে হান্নান মাসউদ বিজয়ী হলেও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক জামানত হারিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা পৃথক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, ছেলে আব্দুল হান্নান মাসউদ ৯১,৮৯৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান ৬৪,০২১ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের ফজলুল আজিম ৪,৭৮৩, ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজিব ৩,৭৬৪, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২,১৭৯, তারা প্রতীকের মোহাম্মদ আবদুল মোতালেব ১,২৩৯, লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ ২৮০, ট্রাক প্রতীকের মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ এবং ছাতা প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন ৮৬ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কোনো প্রার্থী নির্বাচনী এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মাত্র ৫০৫ ভোট পেয়েছেন, তাই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

হাতিয়া উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩,৩৯,১৮৪, প্রাপ্ত ভোট ১,৭৪,৩৩২, ভোটদানের হার ৫১.৪০ শতাংশ। এতে ‘হ্যাঁ’ ভোট ১,০০,৯২৫ এবং ‘না’ ভোট ৫৩,২৪৮ পড়েছে।

হাতিয়ায় নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park