আগামী প্রজন্মকে সক্ষম করি দুযোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌদ্দগ্রামের পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
রবিবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে চৌদ্দগ্রাম বাজারের হায়দার শপিং মলের সামন থেকে র্যালী বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও)মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ,উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার এমকেএম মীর হোসেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান,আয়োজিত অনুষ্ঠানে এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী,কার্যকরী সদস্য আনিছুর রহমান,প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবসায়ী খোরশেদ আলম প্রমুখ।