1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাকরিতে ফিরলেন দুদকের শরীফ উদ্দিন, হাইকোর্টের রায় – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

চাকরিতে ফিরলেন দুদকের শরীফ উদ্দিন, হাইকোর্টের রায়

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পাচ্ছেন। আজ বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে পুনরায় চাকরিতে বহালের আদেশ দেন।

রায়ে বলা হয়, শরীফ উদ্দিনকে ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, বেতন ও সকল সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আদালত আরও উল্লেখ করেন, তাকে চাকরিচ্যুতির আদেশ শুরু থেকেই বাতিল হিসেবে বিবেচিত হবে।

২০২২ সালে কক্সবাজারের ভূমি অধিগ্রহণে সাড়ে তিন লাখ কোটি টাকার দুর্নীতির তদন্ত করে ৬২০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিলেন শরীফ। এরপর থেকেই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলি ও শেষ পর্যন্ত চাকরিচ্যুতির মতো পদক্ষেপ নেয় কমিশন।

চাকরি হারিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও শরীফ আইনি লড়াই চালিয়ে যান। অবশেষে ন্যায়বিচার পেয়ে প্রতিক্রিয়ায় বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দেশের জন্য কাজ করতে চাই।”

উল্লেখ্য, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে দুর্নীতি এবং ইয়াবা কারবারিদের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন শরীফ। এজন্য একাধিকবার প্রাণনাশের হুমকিও পান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park